ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে তরুণীর মৃত্যু


  • আপলোড সময় : মঙ্গলবার ০৪ নভেম্বর, ২০২৫ সময় : ৫:২৪ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে মোছাঃ সুমাইয়া আক্তার (১৮) নামের এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার জমিদার ব্রীজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে।

স্থানীয় পুলিশ ও সূত্রে জানা যায়, সুমাইয়া তার বন্ধু মোঃ সজিব প্রামাণিকের মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার সময় হঠাৎ পেছনের চাকায় তার বোরকা পেঁচিয়ে যায়। সে বুঝতে পারেনি, এরপর পেছনের ছিট থেকে সড়কে ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা আরও খারাপ হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অতিরিক্ত রক্তক্ষরণে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫ টার দিকে সুমাইয়ার মৃত্যু হয়। অভিযুক্ত সজিব প্রামাণিক (২৩) দৌলতদিয়া ইউনিয়নের সাত্তার মেস্বার পাড়া এলাকার মৃত কিরন প্রামাণিকের ছেলে।

নিহত সুমাইয়ার বড় বোন বাদী হয়ে আহলাদিপুর হাইওয়ে থানায় সজিব প্রামাণিকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৯৮/১০৫ অনুযায়ী মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, আসামি ইচ্ছাকৃত অবহেলা এবং বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মামলা দায়েরের পর পুলিশ ফরিদপুর থেকে সজিবকে মোটরসাইকেলসহ গ্রেফতার করে থানায় হেফাজতে রাখে।

আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শামীম শেখ জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর