ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

কোটালীপাড়ায় অটোভ্যানের চাপায় ৫ বছরের শিশুর মৃত্যু


  • আপলোড সময় : বুধবার ০৫ নভেম্বর, ২০২৫ সময় : ৭:৫১ পিএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ)  প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অটোভ্যানের চাপায় সাইমা খানম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলার আমতলী ইউনিয়নের মনসাবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইমা মনসাবাড়ি গ্রামের মৃত শাহজালাল মিয়ার মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সাইমা তার দাদার সঙ্গে মনসাবাড়ি বাজারে যায়। বাজার করার একপর্যায়ে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ দাদার হাত থেকে ছুটে গিয়ে একটি অটোভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।

পরে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, “শিশু সাইমা খানমের মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর