তিনি গ্রাম পুলিশদের জন্ম ও মৃত্যু নিবন্ধন, গ্রাম আদালতের কার্যক্রমে সহায়তা, সামাজিক সুরক্ষা ভাতার উপকারভোগী যাচাই-বাছাই, এবং মাঠ পর্যায়ে সরকারি বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
এছাড়া অবৈধ বালু ও মাটি উত্তোলন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, চুরি-ছিনতাই প্রতিরোধসহ গ্রামীণ সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে গ্রাম পুলিশের ভূমিকা আরও জোরদারের নির্দেশনা দেন ইউএনও।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আকাশজমিন / আরআর