ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

নতুন নেতৃত্বে দেশের উন্নয়ন হবে – ফরিদুল কবির তালুকদার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৬ নভেম্বর, ২০২৫ সময় : ৬:৪০ পিএম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি 

জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বলেছেন, আগামী দিনে তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি, কৃষি, শিল্প ও সেবা খাত দ্রুত এগিয়ে যাবে। দেশের মানুষ নতুন কর্মসংস্থান, উন্নত জীবনযাত্রার সুযোগ পাবে এবং নতুন উদ্যোগ গড়ে উঠবে। তিনি বলেন, “এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের প্রত্যয়। আগের রাজনীতি বাংলাদেশে আর চলবে না, তারেক রহমান নতুনভাবে রাজনীতি ও সমাজব্যবস্থা উপহার দেবেন।”

শামীম এও বলেন, নেতাকর্মীদের উচিত রাজনীতি করা মানুষের সেবার জন্য ও সম্মানের জন্য। কেউ নেতা হয়ে মোড়লগিরির পথে চলবে না। কারণ, বিএনপি দেশের গড়নে কাজ করবে।

বৃহস্পতিবার বিকেলে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির আয়োজনে যমুনা সারকারখানার ট্রাকষ্ট্রান্ড মাঠে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশীদ ফকিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় সভা।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আওয়াল, চাঁন মিয়া চানু, দপ্তর সম্পাদক খায়রুল আলম শ্যামল, পৌর বিএনপির সভাপতি একেএম ফয়জুল কবির তালুকদার শাহীন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মনিরুজ্জামান আদম, পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন ফকির, সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ, সেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার এবং সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং মতবিনিময় করেন।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সুশাসনের জন্য জনগণের অংশগ্রহণ ও সাংগঠনিক শক্তি বাড়ানো জরুরি। তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের সেবা ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর