ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

রাজবাড়ীর গোয়ালন্দে সাউথ ইস্ট-এজেন্ট ব্যাংকের শাখা উদ্বোধন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৬ নভেম্বর, ২০২৫ সময় : ৬:৪৭ পিএম

রাজবাড়ী (গোয়ালন্দ) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দে সাউথ ইস্ট-এজেন্ট ব্যাংক শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে গোয়ালন্দ বাজারের প্রধান সড়কে, কৃষি ব্যাংকের সামনে অবস্থিত বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় নতুন শাখাটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ ইস্ট-এজেন্ট ব্যাংকের হেড অফ ডিপার্টমেন্ট মোঃ সাজ্জাদুল কবির। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন মোল্লা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কে এ মহিত হিরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাউথ ইস্ট-এজেন্ট ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আরিফ দেওয়ান, রাজবাড়ী শাখার ম্যানেজার মোঃ নাফিজুল ইসলাম, গোয়ালন্দ টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নজির আহমেদ, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বাদল, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, রাজবাড়ী পিটিআই ইন্সট্রাক্টর মশিউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সভাপতি মো. কাশেম মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদ সভাপতি ছিদ্দিক মিয়া, সাধারণ সম্পাদক মোঃ খোকন শেখ সহ বাজারের অন্যান্য ব্যবসায়ী ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

প্রধান অতিথি মোঃ সাজ্জাদুল কবির বলেন, “সাউথ ইস্ট-এজেন্ট ব্যাংক ১৯৯৫ সালের ২৩ মার্চ বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স গ্রহণ করে ২৫ মে যাত্রা শুরু করে। ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম ঢাকায় ব্যাংকটি প্রতিষ্ঠা করেন এবং আজ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সুনামের সঙ্গে গ্রাহকদের সেবা প্রদান করছে। গোয়ালন্দে নতুন শাখা উদ্বোধন করায় আমরা গর্বিত।”

তিনি আরও বলেন, “আমরা আশা করি স্থানীয় মানুষ ব্যাংকটির সাথে লেনদেন বৃদ্ধি করবেন এবং নতুন করে ব্যাংক হিসাব খুলে সেবা গ্রহণ করবেন। ব্যাংক গ্রাহকদের স্বার্থে আধুনিক ও দক্ষ সেবা নিশ্চিত করবে।” উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকিং খাতের উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক সুবিধা প্রসারের ওপর গুরুত্বারোপ করা হয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর