ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার লড়াইয়ে নিয়ন্ত্রণে আগুন


ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার লড়াইয়ে নিয়ন্ত্রণে আগুন

  • আপলোড সময় : শনিবার ০৮ নভেম্বর, ২০২৫ সময় : ৪:২৮ পিএম

গাজীপুরের টঙ্গীতে একটি বড় তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে টঙ্গী স্টেশন রোডের মিলগেট এলাকায় আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন পাশের আরও সাতটি গুদামে ছড়িয়ে পড়ে, ফলে চারপাশে আতঙ্ক সৃষ্টি হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, “দুপুর ১২টার দিকে টঙ্গীর স্টেশন রোডের মিলগেট এলাকার একটি তুলার গুদামে আগুন লাগে। স্থানীয়রা দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।”

তিনি আরও জানান, আগুনের ভয়াবহতা বাড়লে পরে উত্তরা ও গাজীপুর মডার্ন ফায়ার সার্ভিসের আরও ৪টি ইউনিট সেখানে যোগ দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে আশপাশের সাতটি গুদাম পুড়ে গেছে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম বলেন, “মোট আটটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। দুর্ঘটনাস্থলে পানি সংকট ছিল, যা আগুন নিয়ন্ত্রণে কিছুটা বাধা সৃষ্টি করে। তবে আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।” তিনি আরও জানান, “এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।”

আগুনে তুলা ও বিভিন্ন পণ্যের বড় ধরনের ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, ফলে আরও বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর