ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

গোয়ালন্দে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা


  • আপলোড সময় : শনিবার ০৮ নভেম্বর, ২০২৫ সময় : ৭:২১ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় গলায় ফাঁস দিয়ে মো. শাহিন কাজী (২১) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক আত্মহত্যা করেছেন। মৃত শাহিন কাজী দৌলতদিয়া ইউনিয়নের ছাত্তার মেম্বারপাড়া এলাকার মোঃ জালাল কাজীর ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ নভেম্বর) রাত ৯টা থেকে ১০টার মধ্যে নিজের ঘরের বারান্দায় রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে তার মা ও বোন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত এসে শাহিনকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো বোন মোছাঃ আসমানী বেগম বলেন, “শাহিন কাজী ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। পরিবারের সবাই তাকে চিকিৎসার চেষ্টা করছিল। কয়েকদিন আগে সে দুইবার গলায় ফাঁস নিতে গিয়েছিল, তখন আমরা তাকে বাঁচিয়েছি। এবার আর বাঁচাতে পারলাম না।”

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে সুরতাহাল প্রতিবেদন করা হয়েছে। আমরা শুনেছি তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর