ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

শিবগঞ্জে ৩০০ অসহায় পরিবার পেল ৬০ লাখ টাকার অনুদান


  • আপলোড সময় : রবিবার ০৯ নভেম্বর, ২০২৫ সময় : ৬:১৯ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি 

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জিয়া পরিবারের মঙ্গল কামনায় এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ৩০০ পরিবারের মাঝে মোট ৬০ লক্ষ টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। রোববার সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং শিবগঞ্জ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার এমপি প্রার্থী মীর শাহে আলমের প্রচেষ্টায় এই অনুদান কার্যক্রম বাস্তবায়ন করেছে আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোঃ হেলাল উদ্দিন বিন জমির উদ্দিন। তিনি শিবগঞ্জ উপজেলায় ইসলামিক সেন্টার স্থাপনের ঘোষণা দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্মকর্তা মোঃ আখলাছুর রহমান, মিরাজ হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মীর শাহে আলম বলেন, “এ ধরনের কার্যক্রমের মাধ্যমে আমরা অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে চাই। তাদের জীবনযাত্রার মান উন্নয়নে আর্থিক সহায়তা অত্যন্ত প্রয়োজন।”

আলহাজ্ব মাওলানা মোঃ হেলাল উদ্দিন বলেন, “মানবসেবাই সর্বোচ্চ ধর্ম। আমরা চেষ্টা করব সমাজের প্রতিটি দরিদ্র ও অসহায় মানুষকে সাহায্য করতে।” এই আর্থিক অনুদান বিতরণ কর্মসূচি এলাকার জনগণের মধ্যে দারিদ্র্য বিমোচনে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর