শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
ছাত্র–জনতা সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার এমপি প্রার্থী মীর শাহে আলম। বিএনপিতে যোগদানের পর প্রথম রাজনৈতিক বক্তৃতায় মীর স্নিগ্ধ বলেন, পুণ্যভূমি শিবগঞ্জের মহাস্হান থেকে প্রথম রাজনৈতিক বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়ে নিজেকে গর্বিত মনে করছি। খুনী হাসিনা আমার ভাইসহ ২ হাজার ভাই-বোনকে হত্যা করেছে। ২০ হাজার মানুষ আহত হয়েছে।
তিনি আরও বলেন, খুনী হাসিনার গুম-খুন ও জুলমের শিকার হয়েছে সবচেয়ে বেশি বিএনপি। ছোটবেলা থেকে আমি আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীনতা দেখে এসেছি। তার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগদান করেছি।
এ সময় মীর স্নিগ্ধ জানান, তার ভাইয়ের মৃত্যুর পর খুনী হাসিনার ব্ল্যাংক চেকের অফার ফিরিয়ে দিয়েছেন এবং তারা এখনও হাসিনার সাথে কোনো আপোষ করেনি। তিনি বলেন, খুনি হাসিনার বিচার দেশে অবশ্যই হতে হবে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে জুলাই যোদ্ধাসহ সকল তরুণ-যুবকদের একত্রিত করে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরজীবনের জন্য বিলুপ্ত করব।
সভাপতির বক্তব্যে মীর শাহে আলম বলেন, বিএনপি জুলাইয়ের সবচেয়ে বড় শক্তি। শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ বিএনপিতে যোগ দেয়ার মাধ্যমে আবারো এটি প্রমাণিত হলো। ছাত্র-জনতা সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, বিএনপি নেতা এসএম তাজুল ইসলাম, আব্দুল করিম, মীর শাকরুল আলম সীমান্ত, খালিদ হাসান আরমান প্রমুখ।
আকাশজমিন / আরআর