ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ক্ষমতায় এলে মেধাবী বেকারদের চাকরি দেব— এস. এম. জিলানীর


  • আপলোড সময় : রবিবার ০৯ নভেম্বর, ২০২৫ সময় : ৬:৪২ পিএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

“দল ক্ষমতায় এলে এ অঞ্চলের উন্নয়ন ও মেধাবী  ছাত্রছাত্রী , বেকারদের যেন চাকরির ব্যবস্থা করে দিতে পারি — সেই লক্ষ্যেই দোয়া চাই।” রবিবার দুপুরে কোটালীপাড়ার হিরণ ইউনিয়নের মাঝবাড়ী বাসস্ট্যান্ডে এক নির্বাচনী পথসভায় এ কথা বলেন বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস. এম. জিলানী। তিনি আরও বলেন, “বিরোধী রাজনীতি করার কারণে বিগত সরকার আমাকে বারবার কারাগারে পাঠিয়েছে, ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন করেছে। তবুও আমি নীতিভ্রষ্ট হইনি।”

এর আগে সকালে তিনি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়া থেকে রওনা হয়ে গোপালপুর ইসলামিয়া মাদ্রাসায় পৌঁছে মাওলানা কবিরুল ইসলামের কাছ থেকে দোয়া নিয়ে নির্বাচনী যাত্রা শুরু করেন। পরে একে একে কাঠিগ্রাম মোড়, হিরণ উচ্চ বিদ্যালয়, কুশলা মাদ্রাসা, রাধাগঞ্জ, বান্ধাবাড়ী, সাদুল্লাপুরসহ উপজেলার বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য রাখেন। এস. এম. জিলানী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) আসনে ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস. এম. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি ফায়েকুজ্জামান শেখ, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, নজরুল ইসলাম মহিন, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মামুন হাওলাদার মিঠু, হিরণ ইউনিয়ন বিএনপির সভাপতি নান্নু দাড়িয়া, কুশলা ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন রউফসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ও শত শত সাধারণ মানুষ।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর