ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


  • আপলোড সময় : শনিবার ১৫ নভেম্বর, ২০২৫ সময় : ৭:৪১ পিএম

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

পার্বত্য অঞ্চলের আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) তাদের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ সকালে খাগড়াছড়ি জেলা সদরের মধুপুর বাজারে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও কর্মী সম্মেলনের আয়োজন করেছে।

এসময় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি শ্যামল মিত্র চাকমা ও সাধারণ সম্পাদক মিটন চাকমা'সহ সংগঠনটির তিন পার্বত্য জেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।



বক্তারা এককভাবে জোর দিয়ে বলেন, সত্যের জয় অনিবার্য। তারা পাহাড়ের জুম্ম জাতির অস্তিত্ব রক্ষার জন্য বৃহত্তর জুম্ম জাতীয় ঐক্য সুপ্রতিষ্ঠিত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরা হয়। সংগঠনটি বলেছে, পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনই সমাধান।

এই কর্মসূচি পার্বত্য অঞ্চলের স্বপ্ন ও উন্নয়নের লক্ষ্যে এক নতুন ঐক্যের বার্তা হিসেবে চিহ্নিত হয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর