ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

২০২৬ সালে ব্যাংক বন্ধ ২৮ দিন


  • আপলোড সময় : রবিবার ১৬ নভেম্বর, ২০২৫ সময় : ৫:০৫ পিএম

অনলাইন রিপোর্টার

আগামী ২০২৬ সালে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে মোট ২৮ দিন। বাংলাদেশ ব্যাংক এই ছুটির তালিকা প্রকাশ করেছে, যা দেশের সব তফসিলি ব্যাংকের জন্য প্রযোজ্য হবে। রোববার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইড সুপারভিশন এই ছুটির তালিকা সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা ও প্রধান নির্বাহীদের কাছে পাঠায়।

নতুন ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালের প্রথম সরকারি ছুটির দিন হবে শবে-বরাত উপলক্ষে ৪ ফেব্রুয়ারি। এরপর ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্যাংক বন্ধ থাকবে। শবে কদর উপলক্ষে ১৭ মার্চ ব্যাংক বন্ধ থাকবে। জুমাতুল বিদা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচদিন ব্যাংক বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে দুই দিন সাপ্তাহিক ছুটির দিনও রয়েছে।

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ ব্যাংক বন্ধ থাকবে। পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের জন্য চৈত্র সংক্রান্তি উপলক্ষে ১৩ এপ্রিল ব্যাংক বন্ধ রাখার নির্দেশ আছে। বাংলা নববর্ষ উপলক্ষে ১৪ এপ্রিল, মে দিবস ও বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ১ মে ব্যাংক বন্ধ থাকবে।

২৬ থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে পাঁচদিন ব্যাংক বন্ধ থাকবে। এর মধ্যে দুদিন সাপ্তাহিক ছুটি পড়েছে। আশুরা উপলক্ষে ২৬ জুন, ব্যাংক হলিডে উপলক্ষে ১ জুলাই, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৫ আগস্ট ব্যাংক বন্ধ থাকবে। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২৬ আগস্ট, জন্মাষ্টমী উপলক্ষে ৪ সেপ্টেম্বর, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর, বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর এবং বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সুপারভিশন জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী এসব ছুটি কার্যকর হবে।

গত বছর ২০২৪ সালে তফসিলি ব্যাংকগুলোর জন্য মোট ২৪ দিনের ছুটি ছিল এবং চলতি বছর ২০২৫ সালে এই সংখ্যা দাঁড়িয়েছে ২৭ দিনে। আগামী বছর ছুটির দিন আরো একদিন বাড়িয়ে ২৮ দিনে নিয়ে যাওয়া হয়েছে।

ছুটির দিনগুলো সম্পর্কে আগাম জেনে ব্যাংক গ্রাহকরা তাদের আর্থিক কাজ ও পরিকল্পনা সহজে করতে পারবেন বলে মনে করা হচ্ছে।

 আকাশজমিন / আরআর



এ সম্পর্কিত আরো খবর