ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী

গ্যাসের চাহিদা পূরণে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার


  • আপলোড সময় : বুধবার ০৯ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৮:৩৩ পিএম

দেশে জরুরি গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আগামী অক্টোবর থেকে বড় ধরনের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, আগামী অক্টোবর থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত প্রতি মাসে ২টি করে মোট ১৮ কার্গো এলএনজি কেনা হবে। বুধবার (৯ সেপ্টেম্বর) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।


জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ সূত্রের খবর, মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনা ও অস্থিতিশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে দেশের অভ্যন্তরীণ গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক বাজারে সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) সাহায্য নেওয়া হচ্ছে। এই বিশেষ প্রক্রিয়ার আওতায় আন্তর্জাতিক শক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘টোটাল এনার্জিস’-এর কাছ থেকে এই বিপুল পরিমাণ এলএনজি কেনা হবে। চুক্তি অনুযায়ী, নির্ধারিত ১৮ কার্গোর বাইরে প্রয়োজন সাপেক্ষে দুই পক্ষের পারস্পরিক সম্মতিতে অতিরিক্ত কার্গো এলএনজি আমদানির সুযোগও রাখা হয়েছে।


একই সভায় স্থানীয় সরকার বিভাগের উত্থাপিত অন্য একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবেরও অনুমোদন দেওয়া হয়েছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ (ওয়েস্ট-টু-এনার্জি) উৎপাদন প্রকল্প বাস্তবায়নের নীতিগত সুপারিশ করেছে মন্ত্রিসভা কমিটি। সরকারের এই দুই যুগান্তকারী সিদ্ধান্ত দেশের জ্বালানি নিরাপত্তা সুসংহত করার পাশাপাশি পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর