ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ

গাজীপুরে আবাসিক কলোনিতে আগুন, নিঃস্ব শতাধিক পরিবার


  • আপলোড সময় : বুধবার ১৯ নভেম্বর, ২০২৫ সময় : ৯:০২ পিএম

গাজীপুরে একটি আবাসিক কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মাত্র কয়েক মিনিটের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো এলাকায় আতঙ্ক তৈরি করে। এ ঘটনায় টিনশেড নির্মিত অন্তত ১০০টি ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট টানা দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বুধবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকার রুমেল পাঠান নামের এক ব্যক্তির মালিকানাধীন আবাসিক কলোনিতে এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়রা জানান, প্রথমে কলোনির একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন এক কক্ষ থেকে আরেক কক্ষে এবং পরে পুরো কলোনিতে ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা পানি ও বালতি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এরপর সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দিলে সম্মিলিত প্রচেষ্টায় রাত সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্তদের ঘরে থাকা টাকা-পয়সা, আসবাবপত্র, পোশাক, ইলেকট্রনিক্সসহ প্রায় সবকিছুই পুড়ে গেছে। অনেক ভাড়াটিয়া জানিয়েছেন, পুরো মাসের বাজার— চাল, ডাল, নিত্যপ্রয়োজনীয় সব জিনিসপত্রও আগুনে ছাই হয়ে গেছে। ফলে তারা সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন।

বাড়ির মালিক রুমেল পাঠান বলেন, “আমার টিনশেড কলোনির ১০০টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। কোনো ঘর থেকেই কিছু বের করা সম্ভব হয়নি।” তার দাবি, আগুন লাগার সময় ঘরগুলোতে অধিকাংশ ভাড়াটিয়া ছিলেন না।

এদিকে ফায়ার সার্ভিসের কোনাবাড়ী মর্ডান স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম বলেন, “খবর পাওয়া মাত্র আমরা দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে আসি। পরে সারাবো স্টেশনের আরও দুটি ইউনিট যোগ দেয়। আমাদের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।”

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটসহ বিভিন্ন কারণ খতিয়ে দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণও পরে জানানো হবে।

অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হচ্ছেন ভুক্তভোগীরা। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছে।


এ সম্পর্কিত আরো খবর