ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

মিশিগানে হবিগঞ্জ এসোসিয়েশনের সাধারণ সভা।। নতুন কমিটি গঠন


মিশিগানে হবিগঞ্জ এসোসিয়েশনের সাধারণ সভা

  • আপলোড সময় : শনিবার ২২ নভেম্বর, ২০২৫ সময় : ৪:২১ পিএম

তুহিন চৌধুরী,  যুক্তরাষ্ট্র থেকে।।

প্রতিবারের ন্যায় এবছরেও আনন্দমুখর পরিবেশে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশীদের স্বনামধন্য কালচারাল সংগঠন হবিগঞ্জ জেলা এসোসিয়েশন অব মিশিগান-এর সাধারণ সভা ও নতুন কমিটি গঠনকল্পে লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে গতকাল রবিবার (১১/৯/২০২৫ ইং) সংশ্লিষ্ট রাজ্যের ডেট্রয়েট সিটিস্থ ‘দেশী ভোজ’ নামক একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়। যা দুপুর থেকে রাত পর্যন্ত একটানা চলে।

শীত মৌসুমের প্রথম তুষারপাত, গুড়ি–গুড়ি বৃষ্টি আর হিমেল হাওয়ার প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে হবিগঞ্জ জেলার ৯টি উপজেলা থেকে মিশিগানে বসবাসরত প্রবাসীদের ঢল নামে। কানায় কানায় পূর্ণ হয়ে পড়ে রেস্টুরেন্টের মিটিং স্থল। রং–বেরঙের সাজানো মঞ্চ এবং পুরো রেস্টুরেন্টে চমৎকার ডেকোরেশনে সভাস্থল যেন প্রবাসী হবিগঞ্জবাসীদের আনন্দ–উচ্ছ্বাসের এক মিলনমেলার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

মূল অনুষ্ঠান শুরুর আগেই চা–চক্র ছাড়াও গরু–খাসির মাংস, বোনা তরকারি, চিকেন রোস্ট, পোলাওসহ নানান বাংলাদেশি বাহারি আইটেমে সাজানো বুফের খাবার পর্বে অংশ নেন সবাই। এদিকে এমন সুস্বাদু ভুড়িভোজের পরপরই শুরু হয় সাধারণ সভা।

এতে সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি লুৎফর রহমান শেলু। পরিচালনা করেন সাধারণ সম্পাদক আতাউর রহমান। এই সময় অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এসোসিয়েশনের বর্তমান আয়–ব্যয়ের হিসাব তুলে ধরেন সাধারণ সম্পাদক আতাউর রহমান।

সহযোগিতা করেন সভাপতি লুৎফর রহমান। সভায় প্রবাসী হবিগঞ্জবাসীর জন্য কবরস্থান জমি কেনা ও সংখ্যা বৃদ্ধি সহ আরও কয়েকটি প্রাসঙ্গিক বিষয় তুলে ধরা হলে অনেকেই ওপেন আলোচনায় অংশ নেন।ৎ একই সময়ে বর্তমান কমিটির সার্বিক কর্মকাণ্ডের অংশ হিসেবে বিভিন্ন সময়ে আয়োজিত নানা অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন প্রবাসী হবিগঞ্জবাসীরা।

পরবর্তীতে লাইফ মেম্বার হিসেবে দৈনিক জনকণ্ঠের যুক্তরাষ্ট্র প্রতিনিধি ও কমিউনিটি ব্যক্তিত্ব সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিনসহ কয়েকজনকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে বিশেষভাবে সম্মানিত করা হয়।

একই সময় প্রবাসী হবিগঞ্জবাসীর যারা (মুসলিম–হিন্দু) ইতোমধ্যে ইন্তেকাল করেছেন বা গুরুতর অসুস্থ, তাদের জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা জানানো হয়।

শেষে গঠনতন্ত্র অনুযায়ী এসোসিয়েশনের নতুন বছরের কার্যকরী কমিটি গঠনকল্পে শুরু হয় লটারির ড্র। এতে ৯টি উপজেলা অন্তর্ভুক্ত ছিল। একজন ছোট শিশুর মাধ্যমে ওপেন লটারি সম্পন্ন করা হয়। সভায় সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নবীগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও বাহুবল উপজেলা বিজয়ী হয়। তবে গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী এখন এই তিন উপজেলার আওতাধীন প্রবাসীরা পৃথকভাবে বসে নিজেরাই সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে তাদের মনোনীত ব্যক্তির নাম নির্ধারণ করবেন এবং স্ব স্ব পদে এসব ব্যক্তি নতুন কমিটির বিজয়ী হিসেবে পরবর্তী অন্যান্য পদ পূরণ ও দায়িত্ব পালন করবেন।

বলাবাহুল্য, হবিগঞ্জ জেলা এসোসিয়েশন অব মিশিগানের গঠিত গঠনতন্ত্র মেয়াদোত্তীর্ণ হওয়ার পর প্রতি নতুন কমিটি সৃষ্টির লক্ষ্য ও নেতৃত্ব নির্বাচনে এক ব্যতিক্রমী, সফল ও নির্ভেজাল চিত্র উপস্থাপন করেছেন বলে মিশিগানে বসবাসরত সকল বাংলাদেশী মনে করছেন।

আকাশজমিন / আরআর


এ সম্পর্কিত আরো খবর