ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

দিনাজপুরে বাস-ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের নিহত ৪


দিনাজপুরে বাস-ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের নিহত ৫

  • আপলোড সময় : শনিবার ২২ নভেম্বর, ২০২৫ সময় : ৪:৩২ পিএম

দিনাজপুরে মিনিবাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এছাড়া আরও ৪ জন আহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) দুপুরে দিনাজপুর–দশমাইল হাইওয়ের নশিপুরে গণগবেষণা কেন্দ্র সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, একটি ইজিবাইকে করে পরিবারটি দিনাজপুর শহর অভিমুখে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইজিবাইকের ৫ যাত্রী নিহত হন। গুরুতর আহত আরও ৪ জনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত মিনিবাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করার অভিযান চলছে।

স্থানীয়রা জানান, দিনাজপুর–দশমাইল হাইওয়ের এই অংশে অতিরিক্ত গতিতে গাড়ি চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ, মহাসড়কটিতে যথাযথ নজরদারি না থাকায় দুর্বৃত্ত চালকের সংখ্যা বেড়েই চলছে। ফলে ছোট যানবাহন, বিশেষ করে ইজিবাইক, থ্রি–হুইলার ও মোটরসাইকেল অধিক ঝুঁকিতে থাকে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। লাশগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

একই পরিবারের পাঁচজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে নিহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।


এ সম্পর্কিত আরো খবর