ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য সংঘর্ষে ১৫ জন আহত


  • আপলোড সময় : শনিবার ২২ নভেম্বর, ২০২৫ সময় : ৮:১৩ পিএম

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) সকালে ভাঙ্গার মানিকদাহ ইউনিয়নের আদমপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আদমপুর গ্রামে বর্তমান চেয়ারম্যান বাচ্চু মাতুব্বর ও সাবেক চেয়ারম্যান সাঈদ মিয়ার মধ্যে পূর্ব বিরোধের জেরে তাদের সমর্থকদের মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। দেশীয় অস্ত্র, ঢাল-সুরকি এবং ইটপাটকেল নিয়ে দুই পক্ষ প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে লিপ্ত থাকে।

সংঘর্ষ চলাকালীন সময়ে বাড়িঘর এবং দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। এতে অন্তত ১৫ জন গুরুতর আহত হন, যাদের ভাঙ্গা ও সদরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে পুলিশ দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শান্তি ফিরিয়ে এনেছে। বর্তমানে এলাকায় শান্তি স্থিতিশীল রয়েছে।

ওসি আশরাফ হোসেন আরও জানান, কেউ অভিযোগ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি জনগণের প্রতি শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়েছেন এবং এমন সহিংসতা এড়ানোর আহ্বান জানিয়েছেন।

স্থানীয়রা এই সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, রাজনৈতিক ও ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে এলাকাবাসী প্রতিনিয়ত ভোগান্তির মধ্যে পড়ছে। প্রশাসন যেন দ্রুত এই ধরনের সহিংসতার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

ভাঙ্গা উপজেলার বিভিন্ন অংশে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি মনিটরিং চলছে।

আকাশজমিন / আরআর  


এ সম্পর্কিত আরো খবর