ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে স্মারকলিপি


  • আপলোড সময় : সোমবার ২৪ নভেম্বর, ২০২৫ সময় : ৭:১৩ পিএম

সাধু-গুরু ভক্ত ও ওলি-আওলিয়া আশেকান পরিষদ বয়াতি ও পালাকার আবুল সরকারের মুক্তি এবং মানিকগঞ্জে তার ভক্তদের ওপর হামলার সুষ্ঠু বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন। সোমবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনের শেষে পরিষদের একটি প্রতিনিধিদল স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রায় দুই সপ্তাহ আগে পালাগানের একটি পরিবেশনার পরিপ্রেক্ষিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আবুল সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে তার ভক্তরা মানববন্ধন করতে গেলে তাদের ওপর দুর্বৃত্তদের বর্বরোচিত হামলা চালানো হয়, যা তারা তীব্র নিন্দা জানিয়েছেন।

পালাগান বাংলার শতবর্ষের লোকঐতিহ্যের অংশ, যেখানে ধর্মীয়, নৈতিক ও মানবিক শিক্ষার বিস্তার ঘটে। পালার কাঠামোয় পালাকারদের বিপরীত চরিত্রে অভিনয় নান্দনিক রীতি হিসেবে প্রচলিত। তবে কিছু অসৎ মহল আবুল সরকারের পালার একটি অংশকে বিচ্ছিন্ন করে ধর্ম অবমাননার অভিযোগ করেছে, যা বাস্তবতার পরিপন্থী। স্মারকলিপিতে বলা হয়, তিনি সুফি ধারার শিল্পী এবং তার কাজ আল্লাহ ও রাসূলের প্রশংসায় আবর্তিত।

তারা আশঙ্কা প্রকাশ করেন, একটি গোষ্ঠী এই ঘটনা ইন্ধন হিসেবে ব্যবহার করে সমাজে নৈরাজ্য ও সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে। তাই তাদের দাবি, আবুল সরকারের নিঃশর্ত মুক্তি, হামলাকারীদের দ্রুত শনাক্ত ও শাস্তির ব্যবস্থা এবং সমাজে নৈরাজ্য প্রতিরোধে সরকারকে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন গবেষক চিন্তক ফরহাদ মজহার, বাউল মোহাম্মদ রোমেল, আবুল কাশেম, আলেয়া বেগম প্রমুখ।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর