ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

নড়াইলে দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব


  • আপলোড সময় : মঙ্গলবার ২৫ নভেম্বর, ২০২৫ সময় : ৫:১৬ পিএম

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব। দুধ পুলি, তক্তি, নকশি পিঠা, পাতা পিঠা, ফুল পিঠা, পাটি সাপটা, তাল পিঠা, ভাপা, দুধ চিতইসহ প্রায় ৩০ প্রকারের পিঠা নিয়ে সাজানো ছিল উদ্যোক্তাদের পসরা। ‘তারুণ্যের উৎসব–২০২৫’ উপলক্ষে মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ মেলা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা মহিলা বিষয়ক উপপরিচালক মৌসুমী রানী মজুমদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন।

সভায় আরও বক্তব্য দেন—লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ সেলিম রেজা ও উপজেলা তথ্য কর্মকর্তা তানিয়া খানম প্রমুখ।

মেলায় অংশ নেওয়া ১০টি স্টলে উদ্যোক্তারা নিজেদের তৈরি দুধ পুলি, নকশি পিঠা, পাতা পিঠা, ফুল পিঠা, তক্তি পিঠা, পাটি সাপটা, দুধ চিতই, ভাপা পিঠা, তাল পিঠা চিতইসহ ৩০ ধরনের পিঠা প্রদর্শন করেন। সাথে ছিল আচার, পায়েস, হাতে তৈরি পোশাক এবং রূপচর্চার পণ্য। এমন আয়োজন নতুন উদ্যোক্তা তৈরি এবং স্থানীয় নারী উদ্যোক্তাদের উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন।

উৎসবে ভোজনরসিকেরা বিভিন্ন স্টল ঘুরে পিঠার স্বাদ গ্রহণ করেন ও প্রশংসা করেন। পরিবার ও সন্তানদের নিয়ে উপস্থিত অনেকেই জানান—এমন উৎসব নতুন প্রজন্মকে বাংলার ঐতিহ্যবাহী পিঠা সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিচ্ছে।

উপজেলা পরিষদের কর্মকর্তা ও তাদের পরিবার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উৎসবে অংশ নেন। ফলে উপজেলা পরিষদ চত্বরে সারাদিনই ছিল এক উৎসবমুখর পরিবেশ।

এর আগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর