ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

মানিকগঞ্জে রাতের আঁধারে মাছ বিক্রেতা নিহত


  • আপলোড সময় : মঙ্গলবার ২৫ নভেম্বর, ২০২৫ সময় : ৮:২৬ পিএম

মানিকগঞ্জ (সিংগাইর) প্রতিনিধি 

মানিকগঞ্জের সিংগাইরে রাতের আঁধারে জাকির হোসেন (৪৩) নামে এক মাছ বিক্রেতাকে মাথা থেঁতলে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোর রাতে আনন্দ বাজার সংলগ্ন স্থানে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জাকির হোসেন চরচামটা গ্রামের মৃত বুদ্দু মিয়ার ছেলে ও দুই সন্তানের জনক।

নিহতের স্ত্রী সানোয়ারা বেগম জানান, সোমবার রাত ১০টার দিকে স্বামী বাড়ির পাশের আনন্দ বাজারে চা খেতে গিয়েছিলেন, তারপর আর বাড়িতে ফেরেননি। ভোর ৪টায় এক সবজি চাষী তাকে ডেকে জানায়, বকচর রাস্তায় নুরুল ইসলামের বাড়ির সামনে তার স্বামীর লাশ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন, জাকিরের মাথা থেঁতলে হত্যা করা হয়েছে। স্ত্রী জানায়, স্বামীকে কোনো শত্রুতার কারণে হত্যা করা হয়েছে কি না তিনি জানেন না, তবে সুষ্ঠু বিচার দাবি করেছেন।

স্থানীয়রা জানায়, জাকির হোসেন বিভিন্ন নদী, খাল-বিল থেকে মাছ ধরে বিক্রি করতেন। তবে তারা অভিযোগ করেন, তিনি মাদকের সঙ্গে জড়িত ছিলেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেওএম. তৌফিক আজম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত বিষয় নিয়ে হত্যাকাণ্ডটি ঘটতে পারে। আইনগত প্রক্রিয়া চলমান, তবে জড়িতদের দ্রুত সনাক্ত করে গ্রেফতার করা হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর