ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

গফরগাঁওয়ে প্রাণিসম্পদ প্রদর্শনীতে উপচে পড়া ভিড়


  • আপলোড সময় : বুধবার ২৬ নভেম্বর, ২০২৫ সময় : ৩:৫৭ পিএম

ময়মনসিংহ ব্যুরো 

ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্য নিয়ে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রদর্শনীতে মোট ৩৮টি স্টল অংশ নেয়। বুধবার ‘প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের’ সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের মাঠে প্রদর্শনীটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ মতিউর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি। বক্তব্য দেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাফাত জামান পনির, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ দেলোয়ার হোসেন সামী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হোসেন এবং উদ্যোক্তা লাকি আক্তার।


প্রদর্শনীতে বিভিন্ন স্টলে উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, ঘোড়া, কবুতর, খরগোশ, কুকুর, বিড়াল, হাঁস-মুরগিসহ নানা ধরনের গৃহপালিত প্রাণী প্রদর্শিত হয়। পাশাপাশি পশুখাদ্য, প্রাণিসম্পদ প্রযুক্তি, আধুনিক পদ্ধতিতে পালন ব্যবস্থা এবং নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যও ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু।

প্রদর্শনী ঘিরে স্থানীয় কৃষক, খামারি, উদ্যোক্তা ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। দেশীয় জাতের প্রাণী সংরক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রাণিসম্পদের উন্নয়ন নিয়ে উপস্থিতদের মধ্যে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের প্রদর্শনী প্রাণিসম্পদ খাত সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আকাশজমিন / আরআ 


এ সম্পর্কিত আরো খবর