ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

মোহনগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী


  • আপলোড সময় : বুধবার ২৬ নভেম্বর, ২০২৫ সময় : ৬:৪০ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যে নেত্রকোনার মোহনগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা মাইলোড়া খেলার মাঠে দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসময় আলোচনা সভা ও পশু-পাখি প্রদর্শনী আয়োজন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজনের প্রধান অংশীদার ছিলেন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুশ শাকুর সাদী।

প্রদর্শনীতে উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুল, উপজেলা জামায়াতের আমীর কাজী মোফাজ্জল হোসেন সবুজসহ স্থানীয় নেতৃবৃন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম মিয়া, সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মামুনুর রশীদ।

প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন খামারি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। প্রায় ২০টির মতো স্টলে গরু, ছাগল, ঘোড়া, হাঁস, মুরগী, কবুতরসহ বিভিন্ন প্রজাতির প্রাণি-পাখি প্রদর্শিত হয়।
স্থানীয় খামারিরা তাদের উৎপাদিত প্রাণিসম্পদ দেখিয়ে দর্শনার্থীদের সঙ্গে প্রাণিসম্পদ চাষ ও আধুনিক প্রযুক্তি সংক্রান্ত আলোচনা করেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম মিয়া বলেন, প্রদর্শনীর মূল লক্ষ্য হলো জনগণকে প্রাণিসম্পদ চাষে উৎসাহিত করা ও আধুনিক প্রযুক্তি প্রয়োগে দক্ষতা বৃদ্ধি করা।অনুষ্ঠানটি স্থানীয় খামারিদের জন্য জ্ঞান-বিনিময়, যোগাযোগ এবং ব্যবসায়িক সম্ভাবনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে চিহ্নিত হয়েছে।
আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর