ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

গোয়ালন্দে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত


  • আপলোড সময় : বুধবার ২৬ নভেম্বর, ২০২৫ সময় : ৬:৪২ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

 দেশীয় জাত, আধুনিক প্রযুক্তিপ্রাণিসম্পদে হবে উন্নতিএই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো রাজবাড়ীর গোয়ালন্দেও বর্ণাঢ্য ্যালি, আলোচনা সভা প্রাণিসম্পদ প্রদর্শনীর মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে।  বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে কর্মসূচি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ শাহাদাৎ হোসেনের সভাপতিত্ব এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. সরোয়ার খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ সালমা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক, উপজেলা নির্বাচন অফিসার মোঃ জসিম উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি প্রাণিসম্পদ খাতের সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস বলেন,“দেশের খাদ্য নিরাপত্তা পুষ্টি নিশ্চিতকরণে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশীয় গবাদিপশুর উন্নত লালন-পালন প্রযুক্তি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। খাতের উন্নয়নে সরকারি সেবা, টিকা কার্যক্রম, আধুনিক পশুপালন পদ্ধতি এবং উদ্যোক্তা তৈরির প্রচেষ্টা আরও জোরদার করা হবে। গোয়ালন্দের মানুষ যাতে বিনামূল্যে ভেটেরিনারি সেবা পায়, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখব।

পরে ৩২টি স্টলে বিভিন্ন জাতের গবাদিপশু পাখির প্রদর্শনী প্রদর্শন করা হয়। সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ২৭ নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে বিনামূল্যে গবাদিপশু হাঁস-মুরগির টিকা প্রদান, কৃমিনাশক বিতরণ এবং ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প পরিচালিত হবে বলে জানান আয়োজকরা। 

অংশগ্রহণকারীদের মধ্যে খামারিদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার দেয়া হয়েছে বলে নিশ্চিত করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন। তিনি আরো জানান, অংশ গ্রহণকারী সকলকেই শান্তনা পুরষ্কার দেওয়া হবে।

আকাশজমিন / আরআর 

 


এ সম্পর্কিত আরো খবর