নড়াইল প্রতিনিধি:
নড়াইলে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শণীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় সদর উপজেলা প্রাণি সম্পদ দপ্তর, ভেটেরিনারি হাসপাতাল ও প্রাণি সম্পদ অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে অতিথিবৃন্দ স্টল পরিদর্শন করেন।
উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্ত¡রে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ আরিফুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিবুল হাসান।
উপস্থিত অতিথিদের স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা দেবাশীষ কুমার কুন্ডু। ভেটেরিনারি সার্জন ডা. মো. তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়। এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান এবং উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে স্থানীয় খামারি ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। স্টলগুলোতে গরু, ছাগল, মুরগি, হাঁস, কবুতরসহ বিভিন্ন প্রজাতির প্রাণি-পাখি প্রদর্শিত হয়। অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য হলো জনসাধারণকে প্রাণি সম্পদ চাষে উৎসাহিত করা এবং আধুনিক প্রযুক্তি ও দক্ষতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা দেবাশীষ কুমার কুন্ডু জানান, প্রদর্শনী ও র্যালির মাধ্যমে স্থানীয় খামারিরা তাদের উৎপাদিত প্রাণি-পাখি প্রদর্শন করতে পেরেছেন এবং দর্শনার্থীদের সঙ্গে জ্ঞান-বিনিময় করেছেন। অনুষ্ঠানটি এলাকার খামারি ও উদ্যোক্তাদের জন্য ব্যবসায়িক সম্ভাবনা বৃদ্ধির পাশাপাশি শিক্ষা ও তথ্য ভাগাভাগির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে চিহ্নিত হয়েছে।
আকাশজমিন / আরআর