ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

টাঙ্গাইলে রাজনৈতিক সম্প্রীতি উন্নয়নে করনীয় বিষয় নিয়ে সভা


  • আপলোড সময় : বুধবার ২৬ নভেম্বর, ২০২৫ সময় : ৮:৩৪ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি॥

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল মাল্টিপাটি এডভোকেসি ফোরাম (এমএএফ)’র উদ্যোগে টাঙ্গাইলে রাজনৈতিক সম্প্রীতি উন্নয়নে করনীয় বিষয় নিয়ে গোল টেবিল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ নভেম্বর(বুধবার) দুপুরে শহরের ভিক্টোরিয়া ফুট জোন রেস্তেরায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। আসন্ন সংসদ নির্বাচনে নাগরিক সমাজের প্রত্যাশা ও চ্যালেঞ্জ বিবেচনায় রাজনৈতিক নেতৃবৃন্দের করনীয় বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন। রাজনৈতিক সম্প্রতি উন্নয়ন বিষয়ক আলোচনায় ৩৩জন জনসচেতন নাগরিক অংশ গ্রহণ করেন।  

মাল্টি পার্টি এডভোকেসি ফোরাম (এমএএফ) একটি বহুদলীয় স্বেচ্ছাসেবী ফোরাম। এখানে দেশের প্রধান দলগুলোর সদস্যরা সম্মিলিতভাবে জনস্বার্থে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন। এতে চারটি রাজনৈতিক দল অংশ নেয় জাতীয়তাবাদীদল বিএনপি, জামায়েত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ।

এ মতবিনিময় সভায় মাল্টিপাটি এডভোকেসি ফোরাম (এমএএফ)’র ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক একে এম মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে গোল টেবিল সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, মাল্টিপাটি এডভোকেসি ফোরাম (এমএএফ)’র সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, যুগ্ম আহবায়ক একে এম আব্দুল্লাহ, জেলা মহিলাদলের সভাপতি নিলুফার ইয়াসমিন খান, সাধারণ সম্পাদক রক্সি মেহেদী, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়কারী ফাতেমা রহমান বিথী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র টাঙ্গাইলের সমন্বয়ক মাসুদুর রহমান রাসেল ও ইসরাত জাহান রুমি ও  ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ময়মনসিংহের সিনিয়র রিজিওনাল ম্যানেজার নার্গিস আক্তার প্রমুখ।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর