ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের স্মারকলিপি পেশ


  • আপলোড সময় : বুধবার ২৬ নভেম্বর, ২০২৫ সময় : ৮:৪৯ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্ত সকল মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে বুধবার নেত্রকোনার জেলা প্রশাসক, সিভিল সার্জন, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও নেত্রকোনা মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে। জেলার বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টরা সপ্তাহব্যাপী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে এসব স্মারকলিপি পেশ করেন। 

স্মারকলিপি পেশ করার উপস্থিত ছিলেন: বিএমটিএ’র সভাপতি জহিরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সহসভাপতি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা পিয়েল, অর্থ সম্পাদক ডলি ঘোষ, প্রচার সম্পাদক মির্জা মোশারফ হোসেন ও ফার্মাসিস্ট স্বপন কুমার পাল প্রমুখ।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, অন্যান্য ডিপ্লোমাধারী নার্স, প্রকৌশলী ও কৃষিবিদরা অনেক আগেই ১০ম গ্রেডসহ দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা পেয়েছেন। কিন্তু শুধুমাত্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীভূক্ত কর্মচারীদের বৈষম্যমূলকভাবে তাদের ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। অথচ স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এ সমস্ত কর্মচারীরা বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। 

আকাশজমিন / আরআর 



এ সম্পর্কিত আরো খবর