ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রায়পুরায় ইউপি সদস্যদের অংশগ্রহণে গ্রাম আদালত প্রশিক্ষন


  • আপলোড সময় : শনিবার ২৯ নভেম্বর, ২০২৫ সময় : ৯:৩৭ পিএম

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলার নির্বাচিত ইউপি জনপ্রতিনিধিদের বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)প্রকল্প, স্হানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রায়পুরায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যবৃন্দের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।  ২৪টি ইউনিয়ন পরিষদের  নির্বাচিত সদস্যবৃন্দ মোট ১২টি ব্যাচে অংশগ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় উপজেলা পরিষদ মিলনায়তনে শ্রীনগর ইউনিয়ন পরিষদ ও হাইরমারা ইউনিয়ন পরিষদ এবং উপজেলা সম্মেলন কক্ষে মির্জারচর ইউনিয়ন পরিষদ ও রাধানগর ইউনিয়ন পরিষদ এর  সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

উক্ত প্রশিক্ষণের কোর্স কো-অর্ডিনেটর হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা  মাসুদ রানা স্বল্প খরচে অল্প সময়ে তৃণমূল ও প্রান্তিক জনগোষ্ঠীকে গ্রাম আদালতের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত কল্পে গ্রাম আদালতের গুরুত্ব এবং মৌলিক বিষয় সমূহ আলোচনা করেন।  উপজেলা রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)   মুনমুন পাল। গ্রাম আদালত  সক্রিয়করণে ইউপি সদস্যবৃন্দকে আরো উদ্যোগী হতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।  উপজেলা রিসোর্স পার্সন হিসেবে আরো সেশন পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ ফাতেমা আক্তার,  রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আদিল মাহমুদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বোরহান উদ্দিন। 

গ্রাম আদালত বিষয়ক বিভিন্ন নোট, হ্যান্ডআউট ও নাটিকার মাধ্যমে গ্রাম আদালত পরিচালনার ধাপসমূহের সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হয়।  প্রশিক্ষণের সার্বিক সমন্বয় সাধন করেন  উপজেলা কো-অর্ডিনেটর (গ্রাম আদালত) গোবিন্দ চন্দ্র বিশ্বাস এবং মনি আক্তার।


এ সম্পর্কিত আরো খবর