ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কিশোরগঞ্জের ৬ আসন

জামায়াতের প্রার্থী সাবেক রাষ্ট্রপতি হামিদের শ্যালক, দুটি ফাঁকা রেখেছে বিএনপি


  • আপলোড সময় : রবিবার ৩০ নভেম্বর, ২০২৫ সময় : ৪:১০ পিএম

কিশোরগঞ্জ ব্যুরো 

কিশোরগঞ্জের ছয়টি সংসদীয় আসনে নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কর্মকাণ্ড তৎপর। বিএনপি এখনও কিশোরগঞ্জ-১ ও কিশোরগঞ্জ-৫ আসনে প্রার্থী ঘোষণা করেনি। ফলে এই দুটি আসনে অন্তত ১৬ মনোনয়নপ্রত্যাশী তৎপর। তারা নিয়মিত সভা-সমাবেশ, মিছিল ও প্রচারণা চালাচ্ছেন। তবে একটি আসন বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক দলকে ছাড় দিতে পারে বলে আলোচনা রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে প্রায় ৯ মাস আগে জামায়াতে ইসলামী জেলায় প্রার্থী ঘোষণা করেছে এবং সেই থেকে প্রচারণার মাঠে সক্রিয়। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সব আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এছাড়া গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিসসহ অন্যান্য দলও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা করছে।

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপি এখনও প্রার্থী ঘোষণা করেনি। মনোনয়নপ্রত্যাশী হিসেবে সক্রিয় আছেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি রেজাউল করিম খান (চুন্নু), সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ওয়ালীউল্লাহ্ রাব্বানী। এছাড়া সাবেক সংসদ সদস্য মাসুদ হিলালী, জেলা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল হোসাইন, সদর উপজেলা সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, হোসেনপুর উপজেলা আহ্বায়ক জহিরুল ইসলাম এবং সাবেক সদস্য এম আতিকুর রহমানও প্রচারণা চালাচ্ছেন। এখানে জামায়াতের প্রার্থী মোসাদ্দেক আলী ভূঁইয়া এবং গণ অধিকার পরিষদের নেতা আবু হানিফ প্রচারণায় রয়েছেন।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন পাকুন্দিয়া উপজেলা আহ্বায়ক ও সরকারি কৌঁসুলি জালাল উদ্দীন। মনোনয়নপ্রত্যাশীরা নানাভাবে তৎপর থাকলেও দল এককাট্টা রয়েছে। জামায়াতের প্রার্থী কটিয়াদী উপজেলা কর্মপরিষদ সদস্য শফিকুল ইসলাম মোড়ল।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এম ওসমান ফারুক মনোনয়ন পেয়েছেন। জামায়াতের প্রার্থী সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক কর্নেল (অব.) জেহাদ খান।

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে আইনজীবী মো. ফজলুর রহমানকে। জামায়াতের প্রার্থী ঢাকা মহানগর উত্তরের মজলিশে শুরা সদস্য শেখ রোকন রেজা।

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপি এখনও প্রার্থী ঘোষণা করেনি। আলোচনায় রয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। মনোনয়নপ্রত্যাশী হিসেবে হাজির রয়েছেন বাজিতপুর উপজেলা সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্য জি এস মীর জলিল, বাজিতপুর পৌরসভার সাবেক মেয়র এহসান কুফিয়া, সাবেক সচিব মো. আব্দুল ওয়াহাব ও নিকলী উপজেলা সভাপতি বদরুল মোমেনসহ অন্তত আটজন। জামায়াতের প্রার্থী জেলা আমির রমজান আলী।

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি মো. শরীফুল আলমকে। জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ভৈরব উপজেলা জামায়াতের আমির কবির হোসাইন।

মো. শরীফুল আলম আশা প্রকাশ করেছেন, আগামী নির্বাচনে জেলার ছয়টি আসনেই বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর