ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৪ ডিসেম্বর, ২০২৫ সময় : ৫:২৯ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে ভুয়া পরিচয় ব্যবহার করে পাসপোর্ট তৈরি করতে গিয়ে রিয়াজুল মোস্তফা (২১) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তারা সন্দেহজনক আচরণে তাকে আটক করে পরে পুলিশের কাছে হস্তান্তর করেন। আটক রিয়াজুল কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার বাবার নাম গুরা মিয়া এবং মায়ের নাম খতিজা।

সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মুনতাকীম মো. ইব্রাহিম জানান, বুধবার সকালে রিয়াজুল নিজেকে উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্রা পারকোল এলাকার বাসিন্দা ও গফুর মিয়ার ছেলে ‘রিয়াজ মিয়া’ পরিচয় দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করেন। আবেদনপত্রের সঙ্গে তিনি ওই এলাকার ইউনিয়ন পরিষদ থেকে ইস্যুকৃত একটি জন্ম নিবন্ধন সনদও জমা দেন।

কর্মকর্তারা তার কথাবার্তা ও আচরণে সন্দেহ পেয়ে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রিয়াজুল স্বীকার করেন যে, তিনি আসলে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে আগত।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আহসানুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক ভুয়া পরিচয় ব্যবহার করে পাসপোর্ট করতে আসার বিষয়টি স্বীকার করেছেন। বর্তমানে তাকে কুতুপালং ক্যাম্পে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে এবং এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

পাসপোর্ট অফিসের কর্মকর্তারা জানান, রোহিঙ্গারা যাতে কোনোভাবেই অবৈধভাবে বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহ করতে না পারে, সে ব্যাপারে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। তারা পাসপোর্ট তৈরির ক্ষেত্রে কড়াকড়ি অবলম্বন করছেন।

রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সচেতন থাকলেও, অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের সতর্কতা ও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর