ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

কুড়িগ্রামে ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ


  • আপলোড সময় : শনিবার ১৩ ডিসেম্বর, ২০২৫ সময় : ৬:৩১ পিএম

কুড়িগ্রাম প্রতিনিধি 

কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা শাখার উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ মো. ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার তীব্র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির কার্যালয় সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা যুবদলের সভাপতি রায়হান কবির, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহছানসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করার উদ্দেশ্যে দেশব্যাপী একটি চক্র পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করছে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে। কণ্ঠরোধের জন্য পরিকল্পিতভাবে রাজনৈতিক সহিংসতা চালানো হচ্ছে।

বক্তারা অবিলম্বে হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সরকারকে ভবিষ্যতে এ ধরনের রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এছাড়াও ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করেন বক্তারা। সমাবেশ ও মিছিলের মধ্যে জেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন স্লোগানে হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর