সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে বিশেষ অভিযান চালিয়ে কোস্ট গার্ডের সদস্যরা ১টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড তাজা কার্তুজ, ২টি হাতবোমা এবং ১৬ পিস ইয়াবা জব্দ করেছেন। গত ১২ ডিসেম্বর শুক্রবার কোস্ট গার্ড স্টেশন কয়রা ও সাতক্ষীরায় একটি গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মুনতাসির ইবনে মহসীন, কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা জানান, শ্যামনগর থানার বুড়িগোয়ালিনী সংলগ্ন পরিত্যক্ত এলাকায় অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করা হয়।
অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জব্দকৃত অস্ত্র ও মাদকদ্রব্যের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে তারা ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
আকাশজমিন / আরআর