ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০১ নভেম্বর ২০২৬,  ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯ ৪৮ শতাংশ শিক্ষার্থীর মৌলিক জ্ঞান অর্জন হলো না কেন, দায় কার? হাম ও হামের উপসর্গে দেশে মোট মৃত্যু বেড়ে ১২৫৪ প্রধানমন্ত্রীর নজরে টাঙ্গাইলের বাবুপুরের মাঠ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর যুগান্তকারী ঘোষণা মধ্যপ্রাচ্যজুড়ে ২৬টি মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা ধ্বংস করেছে ইরান মাদারীপুরে জামায়াত নেতার ঘর-বাড়ি গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী একজন ৫টির বেশি অটোরিকশার মালিক হতে পারবেন না: প্রতিমন্ত্রী শাহে আলম মিরপুরে পুলিশের গাড়িতে আগুন, নেভাতে গিয়ে হামলার শিকার ফায়ার সার্ভিস রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের দিল্লি পদযাত্রা, পাল্টা র‍্যালি বিজেপির ৭০০ ই-রিকশার মধ্যে ৫টির বৈধ নিবন্ধন পাবেন গোলাম পরওয়ার: প্রতিমন্ত্রী

ফরিদপুরে চৌধুরী কামাল ইউসুফের মৃত্যুবার্ষিকী ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া-মাহফিল


  • আপলোড সময় : শনিবার ১৩ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:৫২ পিএম

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং সাবেক মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির আয়োজন করে চৌধুরী কামাল ইউসুফ স্মৃতি সংসদ। শনিবার বিকেলে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠের মুক্তমঞ্চে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্মৃতি সংসদের সভাপতি প্রফেসর এবিএম সাত্তার।

সভায় উপস্থিত ছিলেন মরহুম চৌধুরী কামাল ইউসুফের কন্যা ও ফরিদপুর সদর-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী চৌধুরী নায়ার ইউসুফ, ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর সদর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাসিরুল ইসলাম নাসির, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা, সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, ময়েজ মনজিল পরিবারের সদস্য আমির ইউসুফ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপি সদস্য অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, মহানগর বিএনপি আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, জেলা যুবদলের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মুস্তাফিজুর রহমান শামীম, বিএনপি নেতা মোঃ আব্দুল লতিফ, অ্যাডভোকেট আশুতোষ টিকাদার শীতল সহ অন্যান্যরা।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করা হয়। পরে বক্তারা মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের জীবন ও কর্মের স্মৃতিচারণ করেন। তারা বলেন, তিনি সারা জীবন সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন, সুখ-দুঃখে মানুষের পাশে থেকেছেন এবং সবার কাছে ছিলেন শ্রদ্ধার পাত্র।

জেলা ও আশপাশের বিভিন্ন স্থান থেকে আগত হাজার হাজার মানুষ সভায় যোগ দেন। পরবর্তী পর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও মরহুম চৌধুরী কামাল ইউসুফের রুহের মাগফেরাতের জন্য মোনাজাত করা হয়। এর আগে স্মৃতি সংসদের পক্ষ থেকে মরহুমের স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর