ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬৬.৫৭%


  • আপলোড সময় : রবিবার ১৪ ডিসেম্বর, ২০২৫ সময় : ৫:৪৯ পিএম

সরকারি ও বেসরকারি এমবিবিএস-বিডিএস কোর্সের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আজ রোববার বিকেলে প্রকাশ করা হয়েছে। এবারে পাসের হার দাঁড়িয়েছে ৬৬.৫৭ শতাংশ।

ভর্তি পরীক্ষায় মোট পাস করেছেন ৮১ হাজার ৬৪২ জন পরীক্ষার্থী, যার মধ্যে পুরুষ ৩১ হাজার ১২৮ জন (৩৮.১৩%) এবং নারী ৫০ হাজার ৫১৪ জন (৬১.৮৭%)।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন জানান, শিক্ষার্থীরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd, www.dghs.gov.bdhttps://result.dghs.gov.bd থেকে ফলাফল জানতে পারবেন। ফলাফল দেখতে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিতে হবে। পরবর্তীতে ফলাফল ডাউনলোড বা স্ক্রিনশট নেওয়ার সুবিধা থাকবে। মেধাতালিকা পিডিএফ আকারে প্রকাশ করা হয়েছে।

গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় ১ লাখ ২০ হাজার ৪৪০ জন অংশগ্রহণ করেন। আবেদনকারীদের মধ্যে ৯৮.২১ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় বসেন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ১৯২ জন।

লিখিত পরীক্ষায় মোট ১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্ন হয়, যা এইচএসসি বা সমমানের সিলেবাসের উপর ভিত্তি করে। বিষয়ভিত্তিক নম্বর বিভাজন ছিল—জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি ১৫ নম্বর। পাস মার্ক নির্ধারণ করা হয়েছে ৪০ নম্বর। পরীক্ষার সময় গত বছরের তুলনায় ১৫ মিনিট বাড়িয়ে ১ ঘণ্টা ১৫ মিনিট করা হয়। ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন থাকবে।

মেধাতালিকা নির্ধারণে এসএসসি ও এইচএসসির জিপিএ ব্যবহার করা হয়, যেখানে এসএসসির জিপিএর ৮ গুণ করে ৪০ নম্বর ও এইচএসসির জিপিএর ১২ গুণ করে ৬০ নম্বর নির্ধারণ করা হয়। লিখিত পরীক্ষার নম্বর ও এই দুইয়ের যোগফল মিলিয়ে মেধাতালিকা চূড়ান্ত হয়।

গত বছরের পরীক্ষার্থীদের ক্ষেত্রে মোট নম্বর থেকে ৩ নম্বর এবং গত শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি থাকা প্রার্থীদের ক্ষেত্রে ৫ নম্বর কেটে মেধাতালিকা তৈরি করা হবে।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোর আসন সংখ্যা ৫ হাজার ৬৪৫টি, যার মধ্যে এমবিবিএস ৫ হাজার ১০০ এবং বিডিএস ৫৪৫টি। বেসরকারি মেডিকেল কলেজে মোট আসন ৭ হাজার ৪০৬টি, যার মধ্যে এমবিবিএস ৬ হাজার ১ এবং বিডিএস ১ হাজার ৪০৫টি। সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট আসন ১৩ হাজার ৫১টি, যার মধ্যে এমবিবিএস কোর্সে ১১ হাজার ১০১ এবং বিডিএস কোর্সে ১ হাজার ৯৫০টি।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী মোট আবেদনকারী ছিলেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন।

ঢাকা টুডে / আরজে 


এ সম্পর্কিত আরো খবর