ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের ভূখণ্ড কখনো বাংলাদেশের স্বার্থবিরোধী কাজে ব্যবহৃত হয়নি


  • আপলোড সময় : রবিবার ১৪ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:৩১ পিএম

ভারতের ভূখণ্ড কখনো বাংলাদেশের স্বার্থবিরোধী কার্যক্রমে ব্যবহার করা হয়নি বলে দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই প্রতিক্রিয়া রোববার (১৪ ডিসেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশ সরকার তলব করার পর দেয়া হয়েছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস নোটে বলা হয়েছে, ভারত সবসময় পুনর্ব্যক্ত করেছে যে বাংলাদেশে মুক্ত, ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়া উচিত। এমন একটি নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত আশা করে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বজায় রাখবে এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।প্রেস নোটে আরও উল্লেখ করা হয়েছে, ভারত কখনো তার ভূখণ্ডকে বাংলাদেশের বন্ধু জনগণের স্বার্থবিরোধী কার্যক্রমে ব্যবহার করতে দেয়নি।

এর আগে রোববার সকালে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তলব করা হয়। সেখানে তাকে অভিযোগ করা হয়, ভারতে পালিয়ে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার সুযোগ দেয়ার পাশাপাশি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার মতো ঘটনার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করার।

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে তাকে শেখ হাসিনাকে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেয়ার অনুমতি দেওয়ায় বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগ জানানো হয়। একই সঙ্গে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দ্রুত প্রত্যর্পণের আহ্বান জানানো হয়। এই ঘটনা দুই দেশের মধ্যকার কূটনৈতিক উত্তেজনা বাড়িয়েছে এবং পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান চাওয়া হচ্ছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর