ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ভালোবাসার ইমোজি আর নীল সমুদ্র-মালদ্বীপে মিম


  • আপলোড সময় : সোমবার ১৫ ডিসেম্বর, ২০২৫ সময় : ৫:০১ পিএম

ভালোবাসার ইমোজি আর নীল সমুদ্র—মালদ্বীপ ভ্রমণের নতুন একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। রোববার নিজের ফেসবুক পেজে এসব ছবি পোস্ট করেন তিনি। ছবিগুলোতে নীল সমুদ্র, খোলা আকাশ আর রিসোর্টের মনোরম পরিবেশে নানা ভঙ্গিতে ধরা দিয়েছেন মিম। ছবির ক্যাপশনে ভালোবাসার ইমোজি যোগ করে ভক্তদের সঙ্গে নিজের আনন্দের মুহূর্ত ভাগ করে নেন অভিনেত্রী।


মিমের নতুন এই ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যায়। কয়েক ঘণ্টার মধ্যেই ছবিগুলোতে ১৮ হাজারের বেশি প্রতিক্রিয়া দেখা গেছে। মন্তব্যের ঘরে ভক্তরা প্রশংসা করেছেন তাঁর লুক, স্টাইল ও স্বাভাবিক সৌন্দর্যের। কেউ লিখেছেন ‘অসাধারণ’, কেউ আবার বলেছেন ‘নীল সমুদ্রের সঙ্গে মিমকে দারুণ মানিয়েছে’।


ছবিগুলোতে দেখা যায়, কখনো সমুদ্রের ধারে দাঁড়িয়ে, কখনো রিসোর্টের বারান্দায় কিংবা খোলা আকাশের নিচে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। নীল পানির সঙ্গে সাদা পোশাকে তাঁর উপস্থিতি ছবিগুলোকে আরও নান্দনিক করে তুলেছে। ভ্রমণের প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন—এমনই বার্তা মিলেছে ছবির ভঙ্গি ও অভিব্যক্তিতে।

মালদ্বীপ ভ্রমণ শেষে কাজের ক্ষেত্রেও নতুন খবর দিয়েছেন মিম। জানা গেছে, ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। নাম ঠিক না হওয়া এই সিনেমাটি পরিচালনা করবেন ‘আধুনিক বাংলা হোটেল’ খ্যাত নির্মাতা কাজী আসাদ। নতুন এই প্রজেক্টটি নিয়ে নির্মাতা ও অভিনেত্রী দুজনেই বেশ উচ্ছ্বসিত।


কাজী আসাদ জানিয়েছেন, দর্শকরা এতদিন মিমকে পর্দায় গ্ল্যামারাস চরিত্রেই বেশি দেখেছেন। তবে নতুন সিনেমায় তাঁকে ভিন্নভাবে উপস্থাপন করার পরিকল্পনা রয়েছে। গল্প ও চরিত্রের প্রয়োজনে মিমের অভিনয়ের নতুন দিক তুলে ধরতে চান তিনি।

অভিনেত্রী মিম নিজেও জানিয়েছেন, নতুন সিনেমার চিত্রনাট্য বর্তমানে তিনি পড়ছেন। সবকিছু চূড়ান্ত হলে পুরোদমে প্রস্তুতি নিয়ে শুটিংয়ে নামবেন। তাঁর ভাষায়, ভিন্ন ধরনের চরিত্রে কাজ করার সুযোগ পেলে তিনি সবসময়ই আগ্রহী থাকেন।

এই সিনেমা ছাড়াও মিম কাজ করেছেন সাইফ চন্দনের আরও একটি সিনেমায়। ছবিটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। সিনেমাটি আগামী পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


মিম জানিয়েছেন, ২০২৬ সাল তাঁর জন্য বেশ ব্যস্ত হতে যাচ্ছে। একাধিক নতুন প্রকল্পে কাজ করার পরিকল্পনা রয়েছে তাঁর। দীর্ঘ বিরতির পর নিয়মিত কাজের মাধ্যমে দর্শকদের সামনে ফিরে আসতে চান তিনি।


উল্লেখ্য, মিমকে সবশেষ বড় পর্দায় দেখা গেছে ২০২২ সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত রায়হান রাফীর সিনেমা ‘দামাল’-এ। নতুন ছবি, নতুন চরিত্র আর ভ্রমণের রঙিন মুহূর্ত—সব মিলিয়ে সময়টা বেশ উপভোগ করছেন এই অভিনেত্রী।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর