ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ফরিদপুরে নির্যাতিত গর্ভবতী নারীদের আর্থিক সহায়তা প্রদান


  • আপলোড সময় : সোমবার ১৫ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:১৪ পিএম

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি), ফরিদপুর শাখার উদ্যোগে “হত দরিদ্রের নারীদের গর্ভকালীন নির্যাতন প্রতিরোধ ও নিরাপদ প্রসব সহযোগিতা প্রকল্প” এর আওতায় গর্ভবতী নির্যাতিত নারীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় এফপিএবি ফরিদপুর শাখা মিলনায়তনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে এই অনুদান বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে এফপিএবি ফরিদপুর শাখার কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ আইয়ুব খান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ, এস, এম আলী আহসান।

অনুষ্ঠানে শাখার জেলা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বাসুদেব দাস, মেডিকেল অফিসার ডাক্তার এলিজা সুলতানা, কো-অর্ডিনেটর অর্থ সাবিনা আক্তার এবং কো-অর্ডিনেটর প্রোগ্রাম সীমা আক্তার উপস্থিত ছিলেন।

মোট আটজন হতদরিদ্র, গর্ভবতী ও নির্যাতিত নারীদের মাঝে এই আর্থিক অনুদান প্রদান করা হয়। এ উদ্যোগের মাধ্যমে গর্ভকালীন নির্যাতন থেকে রক্ষা পেতে এবং নিরাপদ প্রসব নিশ্চিত করতে সহায়তা প্রদান করা হচ্ছে।

এফপিএবি’র এই প্রকল্পটি নারীদের অধিকার ও স্বাস্থ্য সুরক্ষায় অবদান রাখতে ভূমিকা রাখছে। গর্ভবতী নারীদের সামাজিক নিরাপত্তা ও মানসিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যসেবার প্রতি তাদের সচেতনতা বৃদ্ধি করা এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে বক্তারা এই ধরনের উদ্যোগ চালিয়ে নারীদের জন্য আরও সুরক্ষা এবং সহায়তা প্রদানের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সামাজিকভাবে দুর্বল ও দরিদ্র নারীদের সঠিক সাহায্য ও সেবা প্রদান নিশ্চিত করতে সকল সংশ্লিষ্ট সংস্থার সমন্বিত কাজ জরুরি।

উক্ত আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে দরিদ্র ও নির্যাতিত গর্ভবতী নারীদের পাশে দাঁড়ানোর একটি নতুন অধ্যায় শুরু হলো, যা তাঁদের জীবন যাত্রার মান উন্নয়নে সহায়ক হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর