ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০১ নভেম্বর ২০২৬,  ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯ ৪৮ শতাংশ শিক্ষার্থীর মৌলিক জ্ঞান অর্জন হলো না কেন, দায় কার? হাম ও হামের উপসর্গে দেশে মোট মৃত্যু বেড়ে ১২৫৪ প্রধানমন্ত্রীর নজরে টাঙ্গাইলের বাবুপুরের মাঠ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর যুগান্তকারী ঘোষণা মধ্যপ্রাচ্যজুড়ে ২৬টি মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা ধ্বংস করেছে ইরান মাদারীপুরে জামায়াত নেতার ঘর-বাড়ি গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী একজন ৫টির বেশি অটোরিকশার মালিক হতে পারবেন না: প্রতিমন্ত্রী শাহে আলম মিরপুরে পুলিশের গাড়িতে আগুন, নেভাতে গিয়ে হামলার শিকার ফায়ার সার্ভিস রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের দিল্লি পদযাত্রা, পাল্টা র‍্যালি বিজেপির ৭০০ ই-রিকশার মধ্যে ৫টির বৈধ নিবন্ধন পাবেন গোলাম পরওয়ার: প্রতিমন্ত্রী

সাতক্ষীরায় পুরোহিতদের ৯ দিনব্যাপী প্রশিক্ষণ


  • আপলোড সময় : সোমবার ১৫ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:২৩ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি 

সাতক্ষীরায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ৯ দিনব্যাপী পুরোহিত প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই প্রশিক্ষণ ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিতদের দক্ষতা বৃদ্ধি এবং তাদের কার্যকরী ভূমিকা পালনে সহায়তা করতে আয়োজিত হয়।

সোমবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে পুরোহিতদের হাতে সনদপত্র বিতরণ করা হয়। এর আগে, পুরাতন সাতক্ষীরা জেলার মায়ের বাড়ি মন্দিরে “হিন্দু আইন ও পূজা পদ্ধতি, খাদ্য পুষ্টি ও স্বাস্থ্যসেবা, ভূমি আইন ও আইসিটি” বিষয়ে ৯ দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, ও জেলা মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারি প্রকল্প পরিচালক দেবাশীষ বাইন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জুনিয়র কনসালটেন্ট ট্রেনিং খুলনার অশোক কুমার চ্যাট্টার্জী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুনিয়র কনসালটেন্ট ট্রেনিং খুলনার অনিশা ব্যানার্জী।

জেলায় বিভিন্ন মন্দির ও মঠে কর্মরত মোট ২৫ জন পুরোহিত এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে পুরোহিতদের ধর্মীয় আইন, পূজা পদ্ধতি, পুষ্টি ও স্বাস্থ্যসেবা এবং আধুনিক প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জন করা সম্ভব হয়েছে, যা তাদের দায়িত্ব পালনে নতুন মাত্রা যোগ করবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর