ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী মোহাম্মদপুরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন নন্দিগ্রাম-রেজিনগরের উপনির্বাচন মুসলিমদের জন্য পরীক্ষা: শুভেন্দু অধিকারী মিয়ানমার জান্তাকে তথ্য সরবরাহের অভিযোগে তদন্তের মুখে টেলিনর ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলা: স্তব্ধ সৌদির বিশ্বব্যাপী তেল রপ্তানি থানচির বলিপাড়ায় আগুনে ১৩ দোকান ভস্মীভূত

হাদি হত্যার বিচার দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ শুরু


  • আপলোড সময় : শুক্রবার ১৯ ডিসেম্বর, ২০২৫ সময় : ২:৩১ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে মুসল্লিদের অংশগ্রহণে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে বায়তুল মোকাররম প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে নেতাকর্মীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন। ব্যানারে শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার, দ্রুত বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

বিক্ষোভের শুরুতেই স্লোগানে মুখর হয়ে ওঠে মসজিদ প্রাঙ্গণ। বিক্ষোভকারীরা ‘আমি কে তুমি কে, হাদি হাদি’, ‘আমার সোনার বাংলায় খুনি লীগের ঠাঁই নাই’, ‘ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’—এমন স্লোগান দিতে থাকেন।

একই সময়ে খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণ শাখাও হাদি হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে বায়তুল মোকাররমে আলাদা বিক্ষোভ কর্মসূচি পালন করে। জুমার নামাজ শেষে বিভিন্ন দিক থেকে আসা মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে এসব কর্মসূচিতে অংশ নেন।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী রাজনৈতিক কর্মী ও আন্দোলনের মুখপাত্র। তাকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা শুধু একজন ব্যক্তিকে হত্যা নয়, বরং গণতান্ত্রিক আন্দোলন ও জনগণের কণ্ঠরোধের শামিল। তারা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

বিক্ষোভকারীরা আরও বলেন, এ ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করছে। অবিলম্বে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে আন্দোলন আরও জোরদার হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং রাজনৈতিক আন্দোলন ‘ইনকিলাব মঞ্চে’র মুখপাত্র শরীফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান।

হাদির মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। এরই ধারাবাহিকতায় জুমার নামাজ শেষে দেশের বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।

এদিকে শরীফ ওসমান হাদির মরদেহ আজ সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিটে মরদেহ ঢাকার উদ্দেশে রওনা হবে এবং সন্ধ্যা ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর