ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী ১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন


  • আপলোড সময় : রবিবার ২৮ ডিসেম্বর, ২০২৫ সময় : ৪:৩৪ পিএম

আগামী ১০ দিনের মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ, বিজিবি, র‍্যাবসহ অন্যান্য গোয়েন্দা সংস্থা সমন্বিত ও নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে তদন্তের স্বার্থে সব তথ্য এখনই প্রকাশ করা যাচ্ছে না।

তিনি জানান, এ মামলায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন ঘটনার মূলহোতা ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী শাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, গার্লফ্রেন্ড মারিয়া আক্তার লিমা, মো. কবির, নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, সিবিয়ন দিও, সঞ্জয় চিসিম, মো. আমিনুল ইসলাম রাজু এবং মো. আব্দুল হান্নান। গ্রেপ্তারদের মধ্যে ছয়জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং চারজন সাক্ষীও একই ধারায় সাক্ষ্য দিয়েছেন।

হত্যাকাণ্ডের ঘটনায় জব্দ করা আলামতের মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, ৫২ রাউন্ড গুলি, ম্যাগাজিন ও ছোরা, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বরপ্লেট, ঘটনাস্থল থেকে উদ্ধার করা গুলির খোসা, বুলেট, সিসিটিভি ফুটেজসহ অন্যান্য আলামত এবং প্রায় ৫৩টি অ্যাকাউন্টের বিপরীতে ২১৮ কোটি টাকার স্বাক্ষরিত চেক।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গ্রেপ্তারদের জবানবন্দি, সাক্ষীদের বক্তব্য ও উদ্ধার করা আলামত পর্যালোচনায় মামলাটির তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে। আগামী ১০ দিনের মধ্যে, অর্থাৎ ৭ জানুয়ারি ২০২৬-এর মধ্যে এ মামলার চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান এবং বলেন, দ্রুতই হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করে জড়িতদের নাম-পরিচয় জনসম্মুখে প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জঘন্য হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে বিচার প্রক্রিয়া ব্যাহত করতে ফ্যাসিস্টের দোসর ও দুষ্কৃতকারীরা তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিভিন্ন দলের ভেতরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসর ও সন্ত্রাসীদের বিষয়ে সতর্ক থাকতে হবে। অজান্তে এ ধরনের ব্যক্তিদের দলে স্থান দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ঝুঁকি থাকে।

এ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার এবং সাম্প্রতিক সহিংস ঘটনার অগ্রগতির কথাও তুলে ধরেন। তিনি আশ্বাস দেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর