ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০১ নভেম্বর ২০২৬,  ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু সোমবার: মীর শাহে আলম দিল্লিতে আজ ইন্ডিয়া জোটের মেগা সমাবেশ, জমায়েত হতে পারে লাখো মানুষ ট্রাম্পের হুমকির মুখে সেনা কমান্ডারদের বড় নির্দেশ মোজতবা খামেনির তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন করল সরকার টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে রণক্ষেত্র মিরপুর, চরম উত্তেজনা ধানখেতে মিললো অজ্ঞাতনামা নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে জার্মানিতে জেন জি’র তীব্র বিক্ষোভ কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ দ্বিতীয় দিনের মতো মিরপুরে সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল সাইবার হামলার শিকার ডিএমপি নিউজ, ওয়েবসাইটে আপত্তিকর বার্তা

দিল্লিতে আজ ইন্ডিয়া জোটের মেগা সমাবেশ, জমায়েত হতে পারে লাখো মানুষ


  • আপলোড সময় : রবিবার ০১ নভেম্বর, ২০২৬ সময় : ১২:৫৫ পিএম

ভারতের রাজধানী দিল্লির ঐতিহ্যবাহী রামলীলা ময়দানে মোদী সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে হুংকার দিয়ে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের বিশাল মেগা সমাবেশ। ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ ব্যানারে আয়োজিত এই প্রতিবাদী জনসভায় ভোটার তালিকার সংশোধন ও কথিত অনিয়মের অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) চালিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করবেন বিরোধী নেতারা। আয়োজকরা মেগা সমাবেশে ১০ লাখ মানুষের সমাগমের আশা করলেও দিল্লি পুলিশ জানিয়েছে, নিরাপত্তা ও স্থানের ধারণক্ষমতা বিবেচনায় প্রায় ৫০ হাজার মানুষ এতে অংশ নিতে পারেন।

 

রোববার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সমাবেশের আয়োজন করা হয়েছে, যেখানে বিরোধী বিভিন্ন দলের শীর্ষ নেতাকর্মী ছাড়াও ছাত্র ইউনিয়ন ও সুশীল সমাজের প্রতিনিধিরা যোগ দেওয়ার কথা রয়েছে। কর্মসূচি অনুযায়ী দুপুর ১২টায় মিন্টো রোড-কনট প্লেস ক্রসিং থেকে ‘চলো দিল্লি’ শীর্ষক একটি বিশাল প্রতিবাদ মিছিল শুরু হয়ে রামলীলা ময়দানের দিকে যাবে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবন থেকে বিরোধী জোটের শীর্ষ নেতারা একটি খোলা বাসে চড়ে এই মিছিলের সঙ্গে মূল সভাস্থলে পৌঁছাবেন।

 

এই হাইভোল্টেজ মেগা সমাবেশকে ঘিরে দিল্লির নিরাপত্তা ব্যবস্থা কঠোর জোরদার করা হয়েছে। পুরো এলাকাটিকে ১৪টি জোনে ভাগ করে নিরাপত্তা নিশ্চিত করতে ৪ হাজারের বেশি পুলিশ সদস্য এবং সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (সিএপিএফ) মোতায়েন করা হয়েছে। ২০০টিরও বেশি সিসিটিভি ক্যামেরা, ড্রোন এবং বডি-ওর্ন ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। এছাড়া রাজধানীতে ধারাবাহিক প্রতিবাদের কারণে ২৭০টি সিএপিএফ কোম্পানির মেয়াদের সময়সীমা বাড়িয়ে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত করা হয়েছে। পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবা অক্ষুণ্ণ রাখতে নিকটস্থ হাসপাতালগামী অ্যাম্বুলেন্স ও যানবাহনের অবাধ চলাচলের জন্য বিশেষ ট্রাফিক রুট নির্ধারণ করা হয়েছে।

 

এর আগে শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে লোকসভার সাবেক স্পিকার মীরা কুমারের সভাপতিত্বে এক প্রতীকী ‘গণ অভিশংসন’ অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে জোট নেতারা হাত তুলে সর্বসম্মতিক্রমে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের এক প্রস্তাবে অনুমোদন দেন। নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে আয়োজিত আজকের এই মেগা সমাবেশ ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে।

 

সূত্র: টাইমস নাউ


এ সম্পর্কিত আরো খবর