ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রূপগঞ্জে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন


  • আপলোড সময় : রবিবার ২৮ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:২৪ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার অসহায়, গরিব ও দুঃস্থ সহস্রাধিক মানুষের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন ও ওষুধ বিতরণ করা হয়েছে। গতকাল ২৮ডিসেম্বর রবিবার দিনব্যাপী উপজেলার দাউদপুর ইউনিয়নের নূরুন্নেছা স্কুল এন্ড কলেজ মাঠে এ ক্যাম্পেইন আয়োজন করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায়, ৯ আর্টিলারি ব্রিগেডের পরিচালনায় এবং রূপগঞ্জ আর্মি ক্যাম্পের (৫১ এমএলআরএস রেজিমেন্ট আর্টিলারি) তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সাভার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন। ক্যাম্পেইনে মেডিসিন, চক্ষু ও চর্মরোগসহ জটিল রোগে আক্রান্তদের নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে তাদের মধ্যে ওষুধ সরবরাহ করা হয়। ৯ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনোয়ার উজ্জামান(পিএসসি) ক্যাম্পেইন পরিদর্শন করেন। 


এ সম্পর্কিত আরো খবর