ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

টাঙ্গাইলের শতবর্ষী করোনেশন ড্রামাট্রিক ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন


  • আপলোড সময় : রবিবার ২৮ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:৩০ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি:

শতবর্ষী করোনেশন ড্রামাট্রিক ক্লাবের ২০২৬-২৭ সনের দ্বিবার্ষিক নির্বাচন শনিবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। ক্লাব মিলনায়তনে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে আয়োজিত নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাজী জাকেরুল মওলা নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে দু’জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়, যেখানে সাম্য রহমান বিজয়ী হন।

নির্বাচনে সহ-সভাপতি পদে দুইজন সদস্য নির্বাচিত হন—আনিছুর রহমান খান ৫৬ ভোট ও মোঃ ফজলুল হক বীর প্রতীক ৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে সাম্য রহমান ৬০ ভোট লাভ করে জয়ী হন, অপর প্রার্থী সাইদুর রহমান ঠান্ডু ৪৪ ভোট পেয়ে পরাজিত হন। যুগ্ম সম্পাদক পদে মোঃ আকতার হোসেন ৬১ ভোট ও সোহানী মোঃ আওরঙ্গজেব চৌধুরী পলাশ ৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। নাট্য সম্পাদক পদে শাহ্ মেহেদী মাসুদ সুমন ৬৪ ভোট পেয়ে জয়লাভ করেন, আর শাহ্ মোঃ ইছরাইল বিল্লাহ ৪০ ভোট পেয়ে পরাজিত হন। সাহিত্য ও সাংস্কৃতিক পদে পিনাকী দে ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন এবং এলেন মল্লিক ৪৭ ভোট পেয়ে পরাজিত হন।


কার্যকরী সদস্য পদে মোট ১৪ জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন: আতাউর রহমান খান (৭৮ ভোট), দিলীপ কুমার চন্দ বাসু (৬৮), ডাঃ হরিমোহন (৬৭), প্রদীপ কুমার গুন (৬৬), মহব্বত হোসেন খান (৬৫), মোঃ মেসবাহ্ উদ্দিন (৬৩), রতন কুমার দত্ত (৬২), আবুল কালাম আজাদ বীর বিক্রম (৬০), খন্দকার রফিক আজাদ (৫৯), সুবীর কুমার দেব (৫৯), মোঃ নাবিদ আহমেদ শাহীন (৫৯), এম এ আল হোসাইন (৫৮), আজগর আহমেদ সেলিম (৫২)।

ক্লাবের ১৫০ জন সদস্য সকাল ১০টা থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত ভোট প্রদান করেন। নির্বাচনী কার্যক্রমে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শাহানুর ইসলাম খান, যিনি এডভোকেট আব্দুর রশিদ ও এডভোকেট তুলসী দাসের সহযোগিতা পেয়েছেন।

করোনেশন ড্রামাট্রিক ক্লাব টাঙ্গাইলের সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিন থেকে একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে। এর দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় ক্লাবের সদস্য ও টাঙ্গাইলবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর