ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নড়াইল ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগ নেতা রামিম গ্রেফতার


  • আপলোড সময় : রবিবার ২৮ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:৪৯ পিএম

নড়াইল প্রতিনিধি:

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রামিম রহমান (৩০)কে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে নড়াইল শহরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

রামিম রহমান নড়াইল পৌরসভার ভওয়াখালীর দেবদারুতলা এলাকার হামিমুর রহমান জান্নুর ছেলে। তিনি গত সময়ে চাঁদাবাজি, বিরোধী দলের নেতাকর্মীদের মারধর ও অপহরণের অভিযোগে অভিযুক্ত ছিলেন।

নড়াইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরুজ্জামান জানান, অপারেশন ডেভিল হান্টের অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, “রামিম রহমান আওয়ামী লীগের আমলে বিভিন্ন সময়ে চাঁদাবাজি, অপহরণসহ নানা অপরাধে জড়িত ছিলেন। এছাড়া শহরের দূর্গাপুর এলাকার বাসিন্দা ও বিএনপি নেতা নুরুল হক এবং তার পরিবারের সদস্যদের পিটিয়ে জখম করার ঘটনায় অভিযুক্ত ছিলেন তিনি।” গ্রেফতারের পর থেকে রামিমের বিরুদ্ধে পুলিশের তদন্ত চলছে এবং তার বিরুদ্ধে আরও অভিযোগ থাকলে তা দৃষ্টিগোচর করা হবে।


এ সম্পর্কিত আরো খবর