ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

দীর্ঘদিন পর দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে: মির্জা ফখরুল


মির্জা ফখরুল

  • আপলোড সময় : সোমবার ২৯ ডিসেম্বর, ২০২৫ সময় : ৪:৩৫ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন পর বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে তিনি জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করেন।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত ফারজানার হাতে নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে তাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।

মির্জা ফখরুল বলেন, এই আসনে আবারও প্রার্থী হওয়ার সুযোগ করে দেওয়ায় তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তাদের আস্থার কারণেই তিনি জনগণের সামনে আবারও নিজেকে তুলে ধরার সুযোগ পেয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, পরম করুণাময় আল্লাহর কাছে তিনি শুকরিয়া আদায় করছেন, কারণ এই মনোনয়নের মাধ্যমে জনগণের জন্য কাজ করার আরেকটি সুযোগ তিনি পেয়েছেন। যদি জনগণের ভালোবাসায় নির্বাচিত হতে পারেন, তবে ঠাকুরগাঁও অঞ্চলের সার্বিক উন্নয়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

মির্জা ফখরুল জানান, নির্বাচিত হলে এই অঞ্চলের উন্নয়ন, সামাজিক ও পরিবেশগত ভারসাম্য রক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন এবং আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দেবেন। পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি এবং মানুষের কর্মসংস্থান সৃষ্টি করাকে তিনি অগ্রাধিকার দেবেন বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, কৃষিনির্ভর এই অঞ্চলের কৃষকদের যেসব সমস্যা রয়েছে, সেগুলো সমাধানে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করার বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

মনোনয়নপত্র জমা শেষে মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ও সমর্থনই গণতন্ত্রকে শক্তিশালী করে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁও-১ আসনের ভোটারদের উদ্দেশে তিনি আবেদন জানিয়ে বলেন, অতীতে যেভাবে এই এলাকার মানুষ তাকে সমর্থন দিয়েছেন, এবারও সেভাবেই ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করতে সহযোগিতা করবেন বলে তিনি আশা করেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার তিনটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে তিনজন, ঠাকুরগাঁও-২ আসনে ১০ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর