ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী মোহাম্মদপুরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন নন্দিগ্রাম-রেজিনগরের উপনির্বাচন মুসলিমদের জন্য পরীক্ষা: শুভেন্দু অধিকারী মিয়ানমার জান্তাকে তথ্য সরবরাহের অভিযোগে তদন্তের মুখে টেলিনর ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলা: স্তব্ধ সৌদির বিশ্বব্যাপী তেল রপ্তানি থানচির বলিপাড়ায় আগুনে ১৩ দোকান ভস্মীভূত

মনোনয়নপত্র সংগ্রহ ২৭৮০, জমা দিয়েছেন মাত্র ৩১ জন


  • আপলোড সময় : সোমবার ২৯ ডিসেম্বর, ২০২৫ সময় : ৬:৩৫ পিএম

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য এখন পর্যন্ত সারাদেশে ২ হাজার ৭৮০ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে জমা দেওয়ার সংখ্যা খুবই কম; এ পর্যন্ত মাত্র ৩১ জনই তাদের মনোনয়নপত্র চূড়ান্তভাবে জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, মনোনয়নপত্র সংগ্রহের তুলনায় জমাদানের হার খুবই কম হওয়ায় শেষ মুহূর্তে জমা দেওয়ার চাপ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

১০টি প্রশাসনিক অঞ্চলের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ঢাকা অঞ্চলে সর্বোচ্চ ৫০৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এর মধ্যে মাত্র ২ জন ফরম জমা দিয়েছেন। কুমিল্লা অঞ্চলে ৪০৫ জন এবং ময়মনসিংহ অঞ্চলে ৩৩৯ জন প্রার্থী ফরম সংগ্রহ করেছেন। খুলনা, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও ফরিদপুরসহ অন্যান্য অঞ্চলেও প্রার্থীদের ফরম সংগ্রহের সংখ্যা উল্লেখযোগ্য। সিলেট অঞ্চলে সবচেয়ে কম, মাত্র ১২৭ জন প্রার্থী ফরম সংগ্রহ করেছেন।

দাখিলের ক্ষেত্রে বরিশাল ও ফরিদপুর অঞ্চলে যথাক্রমে ৭ ও ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, যা অন্যান্য এলাকার তুলনায় কিছুটা বেশি। তবে রাজশাহী ও কুমিল্লা অঞ্চলে এখন পর্যন্ত কোনও প্রার্থী ফরম জমা দেননি।

নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত সময় বাকি রয়েছে। এ সময়সীমার পর আর কোনো ফরম গ্রহণ করা হবে না। ফলে শেষ দিনে অফিসগুলোতে ব্যাপক ভিড় ও চাপ দেখা দিতে পারে।

ঘোষিত তফশিল অনুসারে, মনোনয়নপত্র জমার সময়সীমা শেষ হওয়ার পর ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত যাচাই-বাছাই কার্যক্রম চলবে। এরপর ৫ থেকে ৯ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকবে এবং ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। এরপর ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন।

সবশেষে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। বর্তমানে সব দল ও সম্ভাব্য প্রার্থীরা শেষ মুহূর্তের প্রস্তুতি ও নথিপত্র গোছাতে ব্যস্ত সময় পার করছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর