ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নড়াইল-২ আসন

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন মনিরুল ইসলাম


  • আপলোড সময় : সোমবার ২৯ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:৩০ পিএম

নড়াইল প্রতিনিধি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (নড়াইল সদর একাংশ ও লোহাগড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. মনিরুল ইসলাম। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক। এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছিলেন মো. মনিরুল ইসলাম তবে তার মনোনয়ন বাতিল করে আসনটিতে ড.ফরিদুজ্জামান ফরহাদকে মনোনয়ন দেয় দলটি।

বিএনপিতে যোগদান করেই ড.ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল-২ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। যার ফলে দলীয় মনোনয়ন না পেয়ে আলোচিত নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো.মনিরুল ইসলাম।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে মনোনয়ন দাখিলের শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম এর নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি।

প্রসঙ্গত, মো. মনিরুল ইসলামের মনোনয়ন পুনর্বহালের দাবিতে গত রবিবার (২৮ ডিসেম্বর) শহরের মালিবাগ মোড়ে মানববন্ধন এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নড়াইল শহরে মশাল মিছিল করে মনিরুল ইসলামের সমর্থক ও নেতা-কর্মীরা। এদিকে একই দাবিতে গত শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল থেকে চার দিন ধরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমির সামনে কেন্দ্রীয় শহীদ মিনারে চত্বরে বিএনপি নেতাকর্মীদের আমরণ অনশন কর্মসূচি পালিত হয়।

এদিকে সোমবার দুপুরে নড়াইল-১ আসনে বিএনপির দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর ও আলম, নড়াইল-২ আসনে ফরিদুজ্জামান ফরহাদ। এছাড়া জেলা জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমান বাচ্চু নড়াইল-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মাওলানা তাজুল ইসলাম মনোনয়পত্র জমা দিয়েছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর