ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

দৌলতদিয়ায় বালু উত্তোলন ও বিক্রি বন্ধে প্রশাসন-সেনাবাহিনীর অভিযান


  • আপলোড সময় : সোমবার ২৯ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:৩২ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের নিচে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের নিচে সাত্তার মেম্বার পাড়া এলাকায় উপজেলা নির্বাহী অফিসার সাথী দাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। 

এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মুনতাসির হাসান খান উপস্থিত ছিলেন। অভিযানে সেনাবাহিনীর একটি দল অংশ নেন। এসময় ঘটনাস্থল থেকে বালু পরিবহন কাজে ব্যবহৃত দুটি ড্রাম ট্রাক, ভেকুর ব্যাটারি জব্দ ও ভেকু বিকল করা হয়।

এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস বলেন, উপজেলার কোথাও কোন প্রকার অবৈধ ড্রেজার ও ভেকু দিয়ে মাটি বা বালু কাটতে/উত্তোলন করতে পারবে না। অবৈধভাবে নদী থেকে বালু-মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


এ সম্পর্কিত আরো খবর