রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মুস্তাফিজুর রহমান দিপু ভুইয়া ৷ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটানিং কর্মকর্তা মো,সাইফুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- নারায়গঞ্জ জেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হুমায়ুন কবির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, আশরাফুল হক রিপন, আনোয়ার সাদাত সায়েম ও নাসিরুদ্দিন। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।"
আকাশজমিন / আরআর