ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০১ নভেম্বর ২০২৬,  ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাভার ও গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, অন্তত ৮০ কারখানায় ছুটি তাহসিফের সঙ্গে থাকা তরুণী দিশা গ্রেপ্তার শ্রমিকদের সরিয়ে নেওয়া হয়েছে, যান চলাচল স্বাভাবিক: ডিএমপি ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু সোমবার: মীর শাহে আলম দিল্লিতে আজ ইন্ডিয়া জোটের মেগা সমাবেশ, জমায়েত হতে পারে লাখো মানুষ ট্রাম্পের হুমকির মুখে সেনা কমান্ডারদের বড় নির্দেশ মোজতবা খামেনির তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন করল সরকার টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে রণক্ষেত্র মিরপুর, চরম উত্তেজনা ধানখেতে মিললো অজ্ঞাতনামা নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে জার্মানিতে জেন জি’র তীব্র বিক্ষোভ

শীতে টাঙ্গাইলে খেটে খাওয়া মানুষের ভোগান্তি


  • আপলোড সময় : সোমবার ২৯ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:৪৩ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি ॥

পৌষের মাঝামাঝি এসে টাঙ্গাইলসহ সারাদেশে শীতের তীব্রতা বেড়েছে। ব্যস্ততম শহরে কাজের জন্য মোটা গরম কাপড়ে মানুষজন চলাফেরা করছে। প্রায় প্রতিটি মানুষের মাথাও শীতের কাপড় টুপি কিংবা মাফলারে ঢাকা। দিন-রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় গত কয়েকদিন থেকে টাঙ্গাইলে শীতের অনুভূতি আরও বেড়েছে। ফলে ঠান্ডায় বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

দিনমজুর রিক্সা-ইজিবাইক চালক,ভ্যান চালক, হকার ও নির্মাণ শ্রমিকদের ভোগান্তি অনেকটা বেড়েছে। গতকাল সোমবার টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে। বেলা একটাও  সূর্যের দেখা মেলেনি। পাতলা কম্বল কিংবা সোয়েটারে নিজেকে ঢেকে রাস্তায় নামছেন শ্রমজীবীরা। কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দিনমজুর আক্কাছ আলী বলেন, জীবিকার তাগিয়ে ঠান্ডার মধ্যে নির্মাণ কাজ করতে বাড়ী থেকে বের হয়ে এসেছি। সকাল ১১টা পেরিয়ে গেলেও এখনো কাজ পাইনি।

শহরের নিরালার মোড়ে ইজিবাইক চালক রমজান আলী বলেন, জীবিকার তাগিদে এত ঠান্ডার মধ্যে দিন শুরু করতে হচ্ছে। হঠাৎ ঠান্ডা বেড়ে যাওয়ায় শরীরও ঠিকমতো চলে না। কিন্তু কাজ না করলে আবার সংসার চলে না। হাত-পা কেমন যেন বসে থাকে।

শহরের থানাপাড়ার নির্মাণ শ্রমিক কাশেম হোসেন ও দিঘুলিয়া এলাকার মাটিকাটা দিনমজুর সমেজ মিয়া বলেন, শীতের সকালে কাজ করা খুবই কষ্ট। অন্যদিন রোদ উঠলেও আজ এখনো রোদের দেখা পাইনি। কুয়াশা কাটছেনা। কিন্তু শত কষ্ট হলেও কাজ করে যেতে হচ্ছে। এদিকে জেলা প্রশাসন বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ শুরু করেছেন। 

আকাশজমিন / আরআর 





এ সম্পর্কিত আরো খবর