ঈশ্বরদী (পাবনা ) প্রতিনিধি
বাংলাদেশের প্রথম তিনবারের সফল নারী প্রধানমন্ত্রী,গণতন্ত্রন্ত্রকামী আপোসহীন নেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়ে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) এলাকার বিএনপিসহ সকল শ্রেণীপেশার বিভিন্ন বয়সী নারী পুরুষ। এ ঘটনায় বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার ও বিএনপি নেতা জাকারিয়া পিন্টুসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ,অন্যান্য রাজনৈতিক নেতাকর্মী, পেশাজীবী, শিক্ষাবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক পালনের অংশ হিসেবে ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির উদ্যোগে বুধবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত দোকানপাট বন্ধ রাখা হয়। ফলে ওষুধের দোকান, মাছ ও কাঁচামালের বাজার ছাড়া উপজেলার অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু জানান, বাদ আসর স্থানীয় বাস টার্মিনালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
জানাজা পড়ান রেলগেট মসজিদের পেশ ঈমাম মাওলানা শাহজালাল এবং বক্তব্য দেন, বিএনপিনেতা সামসুদ্দিন আহমেদ মালিথা, বিএনপিনেতা জাকারিয়া পিন্ট ও আনোয়ার হোসেন জনি। এর আগে বাদ জোহর ঈশ্বরদী-আটঘরিয়ার বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।
এদিকে গতকাল ৩০ ডিসেম্বর সকাল ছয়টায় বেগম খালেদা জিয়ার শেষ নিশ্বাস ত্যাগ করার পর থেকে ঢাকায় অনুষ্ঠিত জানাজা ও দাফন সম্পন্নের পর পর্যন্ত ঈশ্বরদীসহ নিকটস্থ এলাকার বাড়িতে বাড়িকত শোকে কাতর নারীরাও টেলিভিশন খুলে দৃশ্য দেখেন এবং নানা প্রকার প্রশংসা মূলক কর্মকান্ডের দিক নিয়ে আলোচনা করেন।